স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বেসরকারি ফলাফলে ৩টিতে জামায়াতে ইসলামী এবং ১টিতে বিএনপি জয়ী হয়েছে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ৫৭ হাজার ৮১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. বেলাল উদ্দিন পেয়েছেন ৮২ হাজার ১৫৩ ভোট।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৭০ কেন্দ্রের ফলাফলে জয়ী হয়েছেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আব্দুল গফুর। তিনি ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আলোচিত ইসলামী বক্তা ও জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা। ১৪২টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট। মুফতি আমির হামজা ৫৩ হাজার ৭৮১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে ৫ হাজার ৯৫০ ভোটে পরাজিত করেন। রুমি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৭ ঘণ্টা আগে