স্ট্রিম প্রতিবেদক

প্রতিপক্ষ ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করলেও দুই-তৃতীয়াংশ আসনে বিএনপি বিজয়ী হবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা অপরাধে লিপ্ত ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, “গতকাল রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তা সত্ত্বেও জনগণের সমর্থন ও ভালোবাসায় ধানের শীষের প্রার্থীরা বিপুলসংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকে বেসরকারিভাবে নির্বাচিতও হয়েছেন। ইনশাআল্লাহ, দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে। এই বিজয় নিয়ে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী।”
তিনি আরও অভিযোগ করেন, আজও দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। নির্দিষ্ট কিছু আসনে বিশেষ কোনো প্রার্থীকে বিজয়ী করতে এক ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে দাবি করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, “ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩ ও ঢাকা-১৬ আসনে ভোটগণনা ও ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে। এছাড়া ধানের শীষের অপ্রতিরোধ্য বিজয়ের ব্যবধান কমাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। এই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়ত পরাজয়ের ব্যবধান কমিয়ে এনেছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিছুটা ব্যাহত করেছে।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে