জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ঢাকা-২০: বিজয়ী বিএনপির তমিজ উদ্দিন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১: ২৩
বিএনপি নেতা মো. তমিজ উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা-২০ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. তমিজ উদ্দিন। বেসরকারি ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাবিলা তাসনিদকে ১ লাখ ৪ হাজার ৮৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

রাতে ভোট গণনা শেষে ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন। আসনের মোট ১৪৭টি কেন্দ্রে তমিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদ ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফতে মজলিসের মো. আশরাফ আলী ৯ হাজার ৮৩ ভোট, জাতীয় পার্টির আহসান খান ৩ হাজার ৭৬ ভোট, এবি পার্টির হেলাল উদ্দিন আহাম্মদ ৪৭৮ ভোট এবং বাংলাদেশ জাসদের মো. আরজু মিয়া ১৯৮ ভোট পেয়েছেন।

একই দিনে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদের ওপর গণভোটে আসনটিতে ‘হ্যাঁ’ এর পক্ষে ১ লাখ ৫৮ হাজার ৪১২টি ভোট পড়েছে। বিপরীতে ‘না’ এর পক্ষে ভোট পড়েছে ৫০ হাজার ১১৪টি।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ২ লাখ ৩৫ হাজার ৭২৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গণনার সময় বাতিল হয়েছে ৬ হাজার ১১৭টি ভোট।

Ad 300x250

সম্পর্কিত