জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

জামায়াত প্রার্থীকে ৫৬ হাজার ভোটে হারালেন সাকি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১: ৪২
নির্বাচনী জনসভা জোনায়েদ সাকি। সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলে নির্বাচিত হয়েছেন বিএনপি জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি ৫৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

জোনায়েদ সাকি তাঁর দলীয় প্রতীক 'মাথাল'- এ পেয়েছেন ৯৬ হাজার ৩৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফলাফল ঘোষণা করেন।

বৃহস্পতিবার দুপুরে নিজের ভোট প্রদান শেষে জোনায়েদ সাকি গণমাধ্যমে বলেন, 'আজকের দিনটি অনেক প্রতীক্ষিত দিন। অসংখ্য শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দিনটি পেয়েছি। অনেকে আহত, তাঁরা এখনো কাতরাচ্ছেন। আজকের এই দিনে আমাদের গণতান্ত্রিক যাত্রা এক ধাপ এগিয়ে যাবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত