স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের পাঁচটিতেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি আসনটিতে বিএনপির প্রার্থী হারলেও জয় পেয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা দলটিরই ‘বিদ্রোহী’ প্রার্থী।
বেসরকারি হিসাব মতে, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর উপজেলা) আসনে বিএনপির মাজহারুল ইসলাম ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলের হেদায়াতুল্লাহ হাদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট। মাজহারুল প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভোট বেশি পেয়েছে ২৩ হাজার ৪৫৮টি। আসনের ১৮১টি কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিজয়ী প্রার্থী বিএনপির জালাল উদ্দীন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট। ৫ লাখ ৩২ হাজার ৫১৬ ভোটারের এই আসনে ৫৩ শতাংশ ভোট পড়েছে।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনেও জয় পেয়েছেন বিএনপি প্রার্থী ওসমান ফারুক। তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট। ৪ লাখ ৪৮ হাজার ৬২৫ ভোটারের এ আসনে কেন্দ্র ১৫১টি। ভোট পড়েছে প্রায় ৫১ শতাংশ।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ১৫০টি কেন্দ্রের বেসরকারি হিসাবে ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট। ৪ লাখ ৮ হাজার ৩৫২ ভোটারের আসনে প্রায় ৫০ শতাংশ ভোট দিয়েছেন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট। এই আসনে কেন্দ্র সংখ্যা ১১৯টি।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ধানের শীষের প্রার্থী শরীফুল আলম ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট। এই আসনে ভোট পড়েছে প্রায় ৫৮ শতাংশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে