বিএনপি জোটের প্রার্থীকে ৩৮ হাজার ভোটে হারালেন রুমিন ফারহানা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩: ৫৪
নির্বাচনী সভায় রুমিন ফারহানা। সংগৃহীত ছবি
নির্বাচনী সভায় রুমিন ফারহানা। সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বেসরকারি হিসাবে জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেত্রী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ‘হাঁস’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফলাফল ঘোষণা করেন। এই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী এস. এন. তরুণ দে ‘কলার ছড়ি’ প্রতীকে পেয়েছে ১২ হাজার ৫৬০ ভোট এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আশরাফ উদ্দিন মাহদি ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪০১ ভোট।

জোটের হিসাবে-নিকাশে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি জমিয়তকে ছেড়ে দিয়েছিল বিএনপি। তবে ওই সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হন বিএনপির ডাকসাইটে নেত্রী রুমিন ফারহানা। এজন্য পরে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়। বিএনপি জোটের সেই প্রার্থীকেই ৩৮ হাজারের বেশি ভোটে হারিয়ে সংসদ সদস্য হলেন রুমিন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত