হাদি হত্যাচেষ্টা নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা অ্যাখ্যা দিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গুপ্ত হত্যায় নেমেছে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি: হেফাজতইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ বলেছে, ‘পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি’ সম্মিলিতভাবে জুলাই বিপ্লবীদের ‘গুপ্ত হত্যায়’ মাঠে নেমেছে।
সিইসির বক্তব্যের সমালোচনা করে ব্যাখ্যা চাইলেন জামায়াত আমিরইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বক্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সিইসির ওই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযানের দাবি সাদিক কায়েমেরইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরুর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
পাশে দাঁড়িয়েই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন সাদিক কায়েমশরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অনতিবিলম্বে এ তিন দফা দাবি না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না হলে স্বরাষ্ট্র, আইন এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ডাকসু ভিপি।
হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টাইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
হাদির ওপর হামলা: কার্যালয় ঘেরাওয়ের পর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারাইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
হাদির ওপর হামলা: সন্দেহভাজন শ্যুটারের স্ত্রী-শ্যালকসহ গ্রেপ্তার ৩ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারদের মধ্যে সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী ও শ্যালক রয়েছেন।
সিঙ্গাপুরে হাদির চিকিৎসা খরচ বহন করবে অর্থ মন্ত্রণালয়: ড. সালেহউদ্দিনইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
হাদির ঘটনা বিচ্ছিন্ন, এ ধরনের খুন-খারাবি মাঝেমধ্যে দুয়েকটা হয়: সিইসিইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা বিচ্ছিন্ন বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় ইনকিলাব মঞ্চের মামলাইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদি হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
ভারত থেকে ‘সেলফি’ পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারীরা, দাবি জুলকারনাইন সায়েরেরইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোতে সম্পৃক্ততায় সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ এবং তাকে বহনকারী বাইকচালক আলমগীর হোসেন আগেই শনাক্ত হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকেজুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।
ওসমান হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতিইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করছেন এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), ডিএমপি।
ইনকিলাব মঞ্চের ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ সোমবারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এই সমাবেশে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
ষড়যন্ত্রকারীদের খবর নয়, প্রধান উপদেষ্টার মুখে ব্যবস্থা সম্পর্কে জাতি জানতে চায়: গাজী আতাউরইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর হামলাকারী ‘প্রশিক্ষিত শুটারদের’ মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জাতি জানতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।