স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এই সমাবেশে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
রবিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৭টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের স্ট্রিমকে বলেন, ‘আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা “সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ” করব। বিষয়টি ইতোমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছে।’
সমাবেশে কারা থাকবেন—জানতে চাইলে জাবের বলেন, ‘বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি ও আপ বাংলাদেশের নেতারা থাকবেন। দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে একটি সভা হয়েছে। ওই সভায় আগামীকালের সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আরও অন্যান্য দল থাকবে, অনেকের সঙ্গে আলোচনা চলছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে