হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ ইনকিলাব মঞ্চেরপুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে যমুনা অভিমুখে সংগঠনের মিছিল আটকে দিলে এ সংঘর্ষ হয়।
হাদি হত্যার বিচার: জাতিসংঘের তদন্ত চেয়ে যমুনার সামনে টানা অবস্থানশহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্ত দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রবেশমুখে টানা অবস্থান কর্মসূচি পালন করছে ‘ইনকিলাব মঞ্চ’৷
জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত দাবি: ‘যমুনা’র প্রবেশমুখে ছাত্র-জনতার অবস্থানশহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’র প্রবেশমুখে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে যমুনার সামনে অবস্থান নেন তাঁরা।
হাদি হত্যাজাতিসংঘের অধীন তদন্তের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ, রয়েছেন হাদির স্ত্রীওশরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত হয়েছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম।
নিরাপত্তার শঙ্কায় হাদির ভাইয়ের জিডিনিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ থানায় জিডি করেন তিনি।
জীবিকার জন্য আরও এককোটি টাকা পাবে হাদির পরিবারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাটের পাশাপাশি জীবন-জীবিকার জন্য এক কোটি টাকা দেবে সরকার। প্রধান উপদেষ্টার ফান্ড থেকে এ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিচ্ছে সরকারইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য এক কোটি টাকা বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।
হাদির ভাইকে যুক্তরাজ্যের হাইকমিশনে নিয়োগ, জানে না ইনকিলাব মঞ্চযুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি।
হাদি হত্যার চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চেরইনকিলাব মঞ্চের মুকপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় পুলিশের অভিযোগপত্র (চার্জশিট) প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
ওসমান হাদি হত্যার বিচারে সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চেরশহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে আগামীকাল শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
হাদি হত্যা ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে, চার্জশিটে ১৭ নামইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি: স্বরাষ্ট্র সচিবইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।