ওসমান হাদি হত্যার নিন্দা, নির্বাচনের আগে শান্ত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবেরজুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা শরিফ ওসমান হাদি হত্যার নিন্দা জানিয়েছে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোকে বাংলাদেশদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
ওসমান হাদির শাহাদাত ও সহিংস ঘটনায় ডাকসুর বিবৃতিশহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে।
হাদির মৃত্যুপরবর্তী সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত: পুলিশইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুপরবর্তী রাজধানীতে বিভিন্ন বেসরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত বলে দাবি করেছে পুলিশ।
ওসমান হাদির মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি: পরিবেশ উপদেষ্টাজুলাই-গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকালপ্রয়াণ দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
ওসমান হাদির মৃত্যুতে ভূমি উপদেষ্টা এবং প্রাণিসম্পদ উপদেষ্টার শোকজুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
হাদির মৃত্যুতে নির্বাচন কমিশনের শোকইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর গভীর শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তা এ শোক প্রকাশ করে ইসি।
ধানমন্ডি ৩২ নম্বরে ফের ভাঙচুরইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুর খবরের জেরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও ভাঙচুর শুরু করেছে বিক্ষুব্ধ জনতা।
ওসমান হাদির মৃত্যু পরবর্তী অস্থিরতার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমেইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল বাংলাদেশ। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে বিক্ষোভ হয় ঢাকার শাহবাগ এলাকায়। পরে তা চট্টগ্রামসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
ছায়ানট ভবনে হামলা, ভাঙচুরইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ছায়ানট ভবনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ওসমান হাদিকে কেন্দ্র করে সহিংসতা পরিহার আহ্বান ইনকিলাব মঞ্চ ও এনসিপি নেতাদেরদেশের সাধারণ জনগণকে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ ও এনসিপি নেতারা।
শরিফ ওসমান হাদির আলোচিত পাঁচ ভাষণ: কী বলেছিলেন?ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বক্তৃতা-ভাষণ ও রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বরাবরই দলের কর্মী-সমর্থক এবং অনুসারীদের কাছে প্রশংসিত ছিলেন। তার বহুল আলোচিত পাঁচটি বক্তৃতা থেকে নির্বাচিত অংশবিশেষ দেখুন ভিডিওতে।