নির্বাচনের আগে পরিস্থিতি কি আরও অস্থিতিশীল হয়ে উঠবেআগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের ওপর গণভোটের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। নির্বাচনের তারিখ ঘোষণা দেশটির রাজনৈতিক দৃশ্যপটে নিঃসন্দেহে একটি মোড় ঘোরানো মুহূর্ত। দেড় বছরের সংস্কার প্রক্রিয়া ও নানাবিধ ঘটনার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আকাঙ্ক্ষিত নির্বাচন।
বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছেঅন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের অর্থনীতি ঘিরে সাম্প্রতিক যে হতাশার অতিকথন, তার অধিকাংশই স্থানীয় ভাষ্যকাররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করছে। আর এর মাধ্যমে দেশের প্রকৃত অর্থনৈতিক গতিপথের অসম্পূর্ণ এবং খানিকটা বিভ্রান্তিকর চিত্র তুলে ধরছে।
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগগত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও সাংবিধানিক বৈধতা নিয়ে সর্বোচ্চ আদালতে চলা আইনি বিতর্কের চূড়ান্ত অবসান ঘটেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
খালেদা জিয়ার জন্য শুক্রবার সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বানতিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, বিশ্বাস ৮০ শতাংশ মানুষেরপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষ ব্যাপক আস্থা প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেশব্যাপী পরিচালিত এক জরিপে এমন চিত্র পাওয়া গেছে।
সমালোচনামূলক সংবাদ সরাতে গুগলকে অনুরোধ করেনি সরকার: প্রধান উপদেষ্টার প্রেস উইংগুগলের ট্রান্সপারেন্সি রিপোর্টে বাংলাদেশ থেকে করা কনটেন্ট অপসারণের অনুরোধ সংক্রান্ত তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বাউল আবুল সরকারের গ্রেপ্তার, ‘ব্লাসফেমি’ আর আমাদের সাংস্কৃতিক ও আইনি সংকটবাউল শিল্পী মহারাজা আবুল সরকারকে সম্প্রতি ‘ধর্ম অবমাননা’র অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ—তিনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। বাস্তবতা হলো, চার ঘণ্টার দীর্ঘ একটি পালাগান থেকে মাত্র ত্রিশ সেকেন্ডের একটি ক্লিপ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
লটারিতে ৬৪ জেলায় এসপি পদায়ন করল সরকারদেশের ৬৪টি জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। এসব এসপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান।
এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দরের সিদ্ধান্ত নিয়ে তারেক রহমানের উদ্বেগবাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়া এবং চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন—দেশের অর্থনীতি ও জাতীয় সম্পদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি জনগণের নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দেওয়া...
অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাস করতে পারেনি: সাইফুল হকবিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্তর্বর্তী সরকারের নিরোপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার চোখে দেখছে না। বিগত পনেরো মাসেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাস করতে পারেনি।
আনু মুহাম্মদের কলাম /বাংলাদেশ একটা বন্দরও চালাতে পারে না, এটা তো গ্রহণযোগ্য হবে নাবিদেশি বিনিয়োগ একটি দেশের উন্নয়নের কাজে লাগবে যদি তা হয় দেশের স্বার্থ রক্ষা করে। রামপাল, মাতারবাড়ী, বাঁশখালী, পায়রা বা রূপপুরের মতো প্রকল্পে বিদেশি বিনিয়োগ পরিবেশ ও অর্থনীতির ওপর যে ভয়াবহ প্রভাব ফেলেছে, তাতো আমাদের চোখের সামনেই রয়েছে।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: যুক্তরাজ্যের মন্ত্রীকে প্রধান উপদেষ্টাআগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে এক বৈঠকে তিনি এ
এই সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আব্দুল্লাহ তাহেরবর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে।’
ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাঅন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর ভারত সফরে যাচ্ছেন। ২০ নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম সম্মেলনে যোগ দেবেন তিনি।
সরকার আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত: সিইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
দুই উপদেষ্টার পদত্যাগ চান প্রাথমিকের শিক্ষকেরা, চলছে কর্মবিরতিদশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আজ রোববার (৯ নভেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকেরা।
প্রাথমিকে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিলের কারণ জানাল সরকারপ্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের কারণ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি থাকায় সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি থেকে সরে এসেছে।