স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খানের সই করা এক৷ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। এছাড়া সাইবার ইন্টেলিজেন্স, অপরাধ তদন্ত, সাইবার সুরক্ষা ও ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিকটকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইন প্রয়োগকারী আউটরিচ টিমের দক্ষিণ ও মধ্য এশিয়ার আঞ্চলিক প্রধান সোহাইব খান, দক্ষিণ এশিয়ার সরকারী সম্পর্ক প্রধান ফেরদৌস মুত্তাকিন, ও দক্ষিণ এশিয়ার আইনি প্রধান আদিল শাহ।
ক্ষতিকর এবং বেআইনি কনটেন্ট দ্রুত টেকডাউন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ এবং টিকটকের মধ্যে একটি আনুষ্ঠানিক কমিউনিকেশন চ্যানেল ও কার্যকর এসকেলেশন সিস্টেম প্রবর্তনের উপর গুরুত্বারোপ করা হয়। ভুয়া তথ্য, পর্নোগ্রাফি, জুয়ার বিজ্ঞাপন, সাইবার বুলিং এবং প্রতারকদের রিক্রুটমেন্ট ভিডিও দ্রুত শনাক্ত ও অপসারণে টিকটকের সিস্টেম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত জানানো হয়।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) পরিচালিত সার্বক্ষণিক সাইবার পেট্রোলিংয়ের কার্যকরিতা বৃদ্ধিতে টিকটকের সঙ্গে সহযোগিতামূলক সমন্বিত ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও কিশোর ব্যবহারকারীদের সুরক্ষার ক্ষেত্রে সিআইডি বিশেষ উদ্বেগ প্রকাশ করে। ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ ও স্টান্টে অংশগ্রহণ রোধে ইন-অ্যাপ সতর্কবার্তা, সেফটি ক্যাম্পেইন এবং অভিভাবক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার প্রস্তাব তুলে ধরা হয়।
সভার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ-সংক্রান্ত তথ্য বিনিময়ের বিষয়টি। সিআইডি জানায়, সাইবার ফ্রড, হ্যারাসমেন্ট ও ইমপার্সোনেশন-সংক্রান্ত আইনগত আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তথ্য চাওয়া হলে টিকটকের পক্ষ থেকে ডেটা প্রদান করার ক্ষেত্রে বিলম্ব হওয়ায় তদন্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দ্রুত, নির্ভরযোগ্য এবং সময়সীমাবদ্ধ তথ্য প্রাপ্তির বিষয়ে একটি স্পষ্ট গাইডলাইন প্রণয়ন করার অনুরোধ জানানো হয়।
সভা শেষে সিআইডি এবং টিকটক কর্তৃপক্ষ উভয় পক্ষই নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে প্রযুক্তিগত সহযোগিতা, তথ্য বিনিময় এবং কার্যকর সমন্বয় বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে