স্ট্রিম ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, বছরের পর বছর নগরীর নিষ্কাষন ড্রেনেজ ব্যবস্থা রক্ষণাবেক্ষণে অবহেলার কারণে বৃষ্টি হলেই রাজধানী এখন মারাত্মক জলাবদ্ধতার শিকার হচ্ছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ এজাজ বলেন, সোমবার সকালে রাজধানীতে হওয়া বৃষ্টির পর প্রধান সড়কগুলোতে যে জলাবদ্ধতা দেখা গেছে, তা মূলত দশকের পর দশক ধরে খাল-ড্রেন রক্ষণাবেক্ষণ এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে উদাসীনতার ফল।
তিনি বলেন, ‘পরিবেশকে অবহেলা করে শিল্পকারখানাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাই ঢাকার এই করুণ দশা। এমনকি সামান্য বৃষ্টিতেই এখন জলাবদ্ধতা তৈরি হচ্ছে।‘
ডিএনসিসির সাম্প্রতিক সফলতার কথা উল্লেখ করে এজাজ জানান, মাত্র তিন মাসে ১১২ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘এর আগে এ ধরনের কাজে শত শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। অথচ আমরা এক টাকাও বাড়তি নিইনি।’
আব্দুল্লাহপুর ও সোনাটি এলাকার খাল ইতিমধ্যে দখলমুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি খাল উদ্ধার করা যায়, নদী উদ্ধারও সহজ হবে।’
নিজের সাড়ে ছয় মাসের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা তুলে ধরে মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকার নদীগুলো প্রতিটি অংশে আমি ঘুরে দেখেছি। কেবল রাজনৈতিক সদিচ্ছা থাকলেই জলাবদ্ধতা নিরসন ও নদী পুনরুদ্ধার সম্ভব।’
সেমিনারে রাজধানীর নদ-নদীর ভয়াবহ দূষণের বিষয়টিও আলোচিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ। এসময় তিনি বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীতে আর্সেনিক ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে বলে জানান।
গবেষণায় দেখা গেছে, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী ভারী ধাতু দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর এসব জনস্বাস্থ্যের জন্য এবং ঢাকায় টিকে থাকার ক্ষেত্রে গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।খবর ইউএনবি।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে