পূর্ণিমার চাঁদ কি সত্যিই আমাদের মন ও আচরণকে প্রভাবিত করে? চাঁদকে ঘিরে আছে প্রচলিত মিথ আর লোকসংস্কৃতি। চাঁদ নিয়ে কথা বলেছেন মনোবিজ্ঞানীরাও। ধর্মীয় উৎসব থেকে শুরু করে ঘুম ও মানসিক স্বাস্থ্যের ওপর আছে চাঁদের প্রভাব। আমাদের মন ও পুরাণের সঙ্গে কীভাবে বাঁধা পড়েছে চাঁদ? আজ পূর্ণিমা রাতে জানা যাক সে কাহিনি।
স্ট্রিম ডেস্ক

শরতের সাদা মেঘের ফাঁক গলে উঠে এসেছে চাঁদ। আকাশে আজ ভরা পূর্ণিমা। এই পূর্ণিমাতেই আছে দুটি ধর্মীয় উৎসব। কোজাগরী পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা। দুটি আলাদা ধর্মীয় উৎসব। তবু চাঁদের আলোই মিলিয়ে দেয় মানুষকে। সনাতন ধর্মাবলম্বীরা রাত জেগে করবেন লক্ষ্মীদেবীর আরাধনা। হিন্দু পুরাণ মতে, এই পূর্ণিমা রাতেই লক্ষ্মীদেবী ভক্তের ঘরে আসেন। আর বৌদ্ধদের মতে, এই পুর্ণিমা পালনে ভিক্ষুদের পাপমোচন হয়। তিন মাস বর্ষাবাস শেষে তাঁরা এই পুর্ণিমা উদ্যাপন করেন।
আবার, মান্না দের গাওয়া ‘চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি’ গানের মতো চাঁদকে ঘিরে মানুষের রোমান্টিকতার অন্ত নেই। এমনকি ‘পাগলামি’ বা ‘লুনাটিক’ শব্দটা এসেছে চাঁদের লাতিন নাম ‘লুনা’ থেকে।
কৃষির সঙ্গে চাঁদ সুর্যের সম্পর্ক বৈজ্ঞানিক। শরৎকালে যে পূর্ণিমা হয়, তাকে ‘ফসলের চাঁদ’ বা ‘হারভেস্ট মুন’ বলা হয়। এই পূর্ণিমার রাতে চাঁদ দিগন্তের ওপরে অনেক দ্রুত ওঠে এবং রাতেও দীর্ঘ সময় ধরে আলো দেয়। এটি প্রাচীনকালে কৃষকদের রাতের বেলায় ফসল কাটতে সাহায্য করত। এই বিশেষ পূর্ণিমায় ফসল কাটার প্রথা প্রচলিত ছিল।
গ্রিস আর রোমের আকাশে চাঁদ ছিল দেবীর রূপে কল্পনা করা হতো। গ্রিকদের কাছে তিনি ছিলেন ‘সেলিন’ নামে পরিচিত। আর রোমানদের কাছে ‘লুনা’। কথিত আছে, তিনি রাতের আকাশে তার রুপালি রথে চড়ে ঘুরে বেড়াতেন।
পৃথিবীর আরেক প্রান্তে চাঁদের গল্পটা অন্যরকম। জাপানে চাঁদ কোনো দেবী নন। এক পুরুষ দেবতা—‘সুকুয়োমি’। তিনি ছিলেন সৃষ্টির দেবতা ইজানাগির তিন সন্তানের একজন।
ভারতে চাঁদের কাহিনিটি প্রেম, অভিশাপ আর ভাগ্যের সুতোয় বাঁধা। এখানকার দেবতা হলেন চন্দ্র। তিনি দশটি দুধসাদা ঘোড়ায় টানা রথে চড়ে আকাশ পরিক্রম করেন। পুরাণে আছে, তার ২৭ জন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি কেবল একজনের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। এই পক্ষপাতিত্বের শাস্তি হিসেবে শ্বশুর দক্ষের কাছ থেকে অভিশাপ পেয়ে ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেন। বলা হয়, এই পৌরাণিক কাহিনিই চাঁদের কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের কারণ।
হিন্দু জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের গুরুত্ব অনেক। বিশ্বাস করা হয়, জন্মের সময় আকাশে চাঁদের অবস্থানই একজন মানুষের ভাগ্য নির্ধারণ করে দেয়।
নর্স পুরাণের ভাইকিংদের কাছে চাঁদ কোনো আরাধ্য দেবতা ছিল না। ছিল এক অসহায় সত্তা। তাদের বিশ্বাসে, চাঁদ হলো এক পুরুষ। যার নাম মানি। আর এক অনন্ত দৌঁড়ে সে পালিয়ে বেড়াচ্ছে হাতি নামের এক ক্ষুধার্ত নেকড়ের তাড়া খেয়ে। ভাইকিংদের ভবিষ্যদ্বাণী ছিল, একদিন সেই নেকড়ে ঠিকই মানিকে ধরে ফেলবে এবং গিলে খাবে। আর সেই ভয়ংকর দিনেই শুরু হবে পৃথিবীর মহাপ্রলয়।
বিজ্ঞানীরা দেখিয়েছেন, মানুষের ওপর চাঁদের প্রভাব নিয়ে যত গবেষণা হয়েছে, তার বেশির ভাগেরই ফলাফল ভিন্ন রকম। মনোবিজ্ঞানী সুসান অ্যালবার্সের গবেষণায় দেখা গেছে, পূর্ণিমার কাছাকাছি সময়ে আমাদের ঘুম গভীর হতে একটু বেশি সময় নেয়। ফলে আমরা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ঘুমাই। সুসান বলছেন, এর একটা সহজ কারণ হতে পারে চাঁদের উজ্জ্বল আলো। আমাদের শরীরে মেলাটোনিন নামে একটা হরমোন আছে। যা ঘুম আনতে সাহায্য করে। রাতের বেলায় বেশি আলো থাকলে এই হরমোন ঠিকমতো কাজ করতে পারে না। তাই ঘুম আসতে দেরি হয়।

আজকাল খেলনার দোকানে শুধু ছোট ছেলে-মেয়েদেরই দেখা যায় না, সেখানে পঁচিশ, ত্রিশ এমনকি এর চেয়ে বেশি বয়সীদেরও দেখা মিলছে। এখন তাদেরও দেখা যায় হাসিমুখে বিভিন্ন খেলনা নেড়ে-চেড়ে দেখছেন বা কিনছেন। কোনো শিশুর জন্য নয়, বরং তারা খেলনাটি কিনছেন নিজের জন্যই!
৭ ঘণ্টা আগে
স্যামুয়েল হান্টিংটনের ‘সভ্যতার সংঘাত’ তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দীর্ঘদিন ধরে অন্যতম বিতর্কিত ধারণা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই তত্ত্বে বলা হয়, স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতির সংঘাত আর কমিউনিজম বনাম পুঁজিবাদের মতো মতাদর্শভিত্তিক থাকবে না।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কত টাকা বেতন-ভাতা পান, এ প্রশ্নটি সাধারণ মানুষের মধ্যে বরাবরই কৌতূহলের জন্ম দেয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের সময় এই আলোচনা আরও জোরালো হয়। বেতনের বাইরে তাঁরা আর কী কী সুযোগ-সুবিধা পান, রাষ্ট্র তাঁদের পেছনে কী ধরনের খরচ বহন করে, এসব নিয়েও মানুষে
৯ ঘণ্টা আগে
পাঠ্যপুস্তকের ভাষা কোনো নিরীহ বস্তু নয়। এর পেছনে থাকে দৃষ্টিভঙ্গি আর রাষ্ট্রের নীরব উপস্থিতি। আরেকটি সত্য হলো, পাঠ্যবই রচনার প্রক্রিয়ায় অনেক সময় নিরাপত্তা-ভাবনা বড় হয়ে ওঠে: ‘এটা লিখলে বিতর্ক হবে না তো?
১ দিন আগে