বিএনপি নেতার মৃত্যু দুঃখজনক, সেনাসদস্যদের প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন: আইএসপিআরশামসুজ্জামান ডাবলুর মৃত্যু ‘অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ ঘটনায় এরইমধ্যে ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে।
মিয়ানমার নির্বাচন: যুদ্ধ ও বর্জনের মধ্যে বৈধতা খুঁজছে সেনাবাহিনী২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর আজ রোববার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।
সিরিয়ায় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের সংঘর্ষ, নিহত ২সিরিয়ার আলেপ্পো শহরে রাষ্ট্রীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনা ঘটে এসডিএফকে সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার নির্ধারিত সময়সীমার আগমুহূর্তে।
নির্বাচনে বিচারিক ক্ষমতা পাচ্ছে না সেনাবাহিনীআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিচারিক ক্ষমতা পাচ্ছেন না বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। তবে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
স্ট্রিম এক্সপ্লেইনার /পাকিস্তানি বাহিনীর রণকৌশল যেভাবে মোকাবিলা করে মিত্রবাহিনী১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুধু বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লড়াই ছিল না। এটি ছিল সামরিক কৌশল প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই যুদ্ধে মিত্রবাহিনী গঠিত হয়েছিল ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে।
ফটো নিউজ /বিজয় দিবস এয়ার শোমহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১১টায় ঢাকার তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে এয়ার শো অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিমান ও সেনাবাহিনীর সদস্যরা। এই শো’তে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান হেলিকপ্টার প্রদর্শন করা হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সাজেকে বন কার্যালয়ে ভাঙচুরখাগড়াছড়ির সাজেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বনবিভাগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল রোববার এ ঘটনায় এক বনরক্ষী আহত হয়েছেন। এ ছাড়া গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজিবি মোতায়েনএভারকেয়ারের কাছে হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হতে অনুরোধবিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ-উড্ডয়ন করবে।
বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্য অন্যায়ভাবে বৈষম্য, নিপীড়ন ও প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করবে বর্তমান সরকার।
ফরেন অ্যাফেয়ার্সের বিশ্লেষণ /পাকিস্তানের নীরব সেনা অভ্যুত্থান: সামরিক শাসনের এক নতুন মডেলএই ব্যবস্থাকে অনেকেই ‘মুনির মডেল’ বলে অভিহিত করছেন। এটি এক ধরনের সামরিক নিয়ন্ত্রণ, যা গণতান্ত্রিক কাঠামোর ভেতরেই স্থাপন করা হয়েছে। ২০০৮ সালে সরাসরি সামরিক শাসন শেষ হওয়ার পর এটি পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় পুনর্গঠন।
প্রয়াস: সেনাবাহিনীর যে প্রতিষ্ঠানে বিশেষ শিশুরা খুঁজে পায় স্বাভাবিক জীবনের স্পন্দনবিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়বদ্ধতা এবং তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ—এই দুই কঠিন বাস্তবতার মাঝে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের সমাজে এখনো পর্যাপ্ত বিশেষায়িত প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় সামাজিক সহায়তার অভাব রয়েছে।
সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়াযথাযথ মর্যাদার মধ্য দিয়ে আজ শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।