বিজয় দিবস এয়ার শো
মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১১টায় ঢাকার তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে এয়ার শো অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিমান ও সেনাবাহিনীর সদস্যরা। এই শো’তে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান হেলিকপ্টার প্রদর্শন করা হয়। রঙিন ধোঁয়া ছেড়ে আকাশে উঠে যায় যুদ্ধবিমানগুলো। এছাড়া প্লেন থেকে প্যারাজাম্পে অংশ নেয় সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। এয়ার শো দেখতে সকাল থেকে আগারগাঁও এলাকায় সাধারণ মানুষের ঢল নামে।
ঢাকা
.png)






