একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢলমহান বিজয় দিবসে একাত্তরের বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সাধারণ মানুষের ঢল নামে স্মৃতিসৌধ প্রাঙ্গণ
১৬ ডিসেম্বরের প্রত্যয়েই অভ্যুত্থানের মাধ্যমে দেশ পুনর্নির্মাণের সুযোগ দিতে পেরেছি: আইন উপদেষ্টাআইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘১৬ ডিসেম্বরের যে প্রত্যয় ছিল, তা দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে দিতে পেরেছি।’
সাভারে পার্কিং করা বাসে দুর্বৃত্তের আগুনসাভারে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গ্যাস চুরির অভিযোগে ধামরাইয়ে মুন্নু সিরামিক কারখানার সংযোগ বিচ্ছিন্নবৈধ সংযোগের আড়ালে বাইপাস লাইন স্থাপন করে গ্যাস চুরির অভিযোগে ঢাকার ধামরাইয়ে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
ফোন চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে মারধরঢাকার ধামরাইয়ে মোবাইল ফোন চুরির অভিযোগে এক কিশোরকে (১৭) বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের চারিপাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে ৩০টি গরুসহ ট্রাক ডাকাতি, ট্রাক উদ্ধারসাভারের আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে ৩০টি গরুসহ একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ পাঁচটি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
সাভারে ট্যানারি শ্রমিকদের ৭৭ শতাংশের বেতন ন্যূনতম মজুরির নিচেসাভারের হেমায়েতপুর ট্যানারি শিল্প এলাকায় ৭৭ শতাংশ শ্রমিক সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়েও কম বেতন পাচ্ছেন। এছাড়া ৮৬ শতাংশ শ্রমিকের কোনো লিখিত নিয়োগপত্র নেই ও প্রায় দুই-তৃতীয়াংশ শ্রমিকই অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন।
গ্যাস নেই আমিন বাজারে, ভোগান্তিরাজধানী ঢাকার অদূরে আমিন বাজার এলাকা। গত চার মাস গ্যাস নেই সাভার উপজেলার এই ইউনিয়নে। গ্যাস না থাকায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।
তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: বন্ধ কারখানার সামনে নিহত শ্রমিকদের স্মরণঢাকার সাভারে ভয়াবহ তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্তিতে হতাহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিহত শ্রমিকদের স্বজন, সহকর্মী, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
ভূমিকম্পে হেলে পড়া ধামরাইয়ের সেই ভবন ভাঙা শুরুঢাকার অদূরে ধামরাইয়ে ভূমিকম্পে হেলে পড়া চার তলা ভবন ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকার ধানসিঁড়ি হাউজিং প্রকল্পে মোহাম্মদ জিয়াউদ্দিনের মালিকানাধীন ভবনটি ভাঙা শুরু করে স্থানীয় প্রশাসন।
জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনসাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এর আগে আজ শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় তাঁকে বহন করা বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
পোড়া ভোজ্যতেল সড়কে, পিছলে পড়ল একের পর এক মোটরসাইকেলময়মনসিংহ থেকে ট্রাকে করে পোড়া ভোজ্য তেল নিয়ে যাওয়ার পথে একটি ড্রাম ফেটে সড়কের প্রায় ৩০০-৪০০ মিটার ভিজে যায়। আর এতে পিচ্ছিল হয়ে পড়া সড়কে চাকা পিছলে অন্তত ২০ থেকে ২৫টির মতো মোটরসাইকেল পড়ে যায়। এতে অন্তত ১০ থেকে ১৫ জন মোটরসাইকেল আরোহী আহত হন।
রাতে সাভার ও ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুনঢাকার সাভারে বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টার কিছু সময় পর বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা পিকআপে দুর্বৃত্তের আগুনঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে।
ঢাকার প্রবেশপথে টহল জোরদার করেছে র্যাব, সাভারে আটক ৪২রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকার প্রবেশপথ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
‘লকডাউন’ ঘিরে আমিনবাজারে পুলিশের তল্লাশি, যাত্রীদের মুঠোফোনও দেখা হচ্ছেআগামীকাল ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে ঢাকা জেলা পুলিশ। যানবাহন থামিয়ে যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষা করা হচ্ছে। কিছু যাত্রীর মুঠোফোনও ঘেটে দেখছেন পুলিশ সদস্যরা।