‘আধিপত্য নিয়ে’ লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যালক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে কুপিয়ে ও গুলি করে আবুল কালাম জহির (৫০) নামে বিএনপির স্থানীয় এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সড়কের ওপর তার মরদেহ পড়ে ছিল। মরদেহের পাশে গুলির খোসা পাওয়া গেছে।
নতুন রাজনৈতিক শক্তির উত্থান চায় বামপন্থী সাত দলজনগণের নতুন বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান চায় বামপন্থী সাত দল। নতুন এই বিকল্প শক্তির উত্থানে বাম গণতান্ত্রিক জোটের ছয় দল ও বাংলাদেশ জাসদ মিলে আগামী ২৯ নভেম্বর জাতীয় কনভেনশনের আয়োজন করতে যাচ্ছে।
আওয়ামী লীগের লকডাউন: নাশকতার রাজনীতি ও সংলাপের আবশ্যকতারাজনৈতিকভাবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা সাম্প্রতিক লকডাউন রাজনীতিতে নতুন করে অস্থিরতা ও সহিংসতার জন্ম দিয়েছে। দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ড যেমন জনমনে ভীতি ছড়িয়েছে, তেমনি এই কর্মসূচির সাফল্য নিয়েও প্রশ্ন উঠছে।
কৃষিপণ্যের ন্যায্য দাম এবং গণভোট দুটিই গুরুত্বপূর্ণ: আখতারজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, কৃষিপণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোট দুটিই সমান্তরালে গুরুত্বপূর্ণ। অথচ বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থান কৃষি পণ্যের ন্যায্য দাম এবং গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে।
ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে: মামুনুল হকরাজনীতিতে পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আগামীর বাংলাদেশে রাজনীতি হবে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ।
খতমে নবুওয়ত মহাসম্মেলন থেকে বছরব্যাপী নতুন কর্মসূচি ঘোষণাবছরব্যাপী কর্মসূচি ঘোষণা করে শেষ হয়েছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। শনিবার (১৫ নভেম্বর) সকালে শুরু হওয়ার পরে দুপুরে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ‘কাদিয়ানি’ ইস্যুতে আয়োজিত এ সম্মেলনে অংশ নেন দেশ-বিদেশের প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিরা।
ক্ষমতায় গেলে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস’ পুনর্বহাল করব: সালাহউদ্দিন আহমেদবিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের অনুচ্ছেদ আটে এবং রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস’ পুনর্বহাল করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জিএম কাদেরেরজাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে স্বাগত, ধারা স্পষ্ট করার তাগিদ গণসংহতি আন্দোলনেরজুলাই সনদ বাস্তবায়নের আদেশকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনটির মতে, গণভোটের পদ্ধতি অংশে যেসব ধারা লেখা হয়েছে সেগুলো পরিপূর্ণভাবে স্পষ্ট নয়। সরকারকে এ বিষয়ে জনগণকে অবহিত করতে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
হঠাৎ বাংলাদেশে প্রতিবেশী তিন রাষ্ট্রের প্রভাবশালী ইসলামপন্থী নেতারাভারত, পাকিস্তান ও নেপালের বেশ কয়েকজন প্রভাবশালী ধর্মীয় বক্তা এবং বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতা এখন বাংলাদেশে। তাঁরা এসেছেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সমাবেশে যোগ দিতে। এমন সময়ে তাঁদের আগমন ঘটেছে, যখন বাংলাদেশের রাজনীতি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। রাজনীতির মাঠে প্রভা
একই দিনে নির্বাচন ও গণভোট সনদ বাস্তবায়নে ঝুঁকি বাড়বে: খেলাফত মজলিসজুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করাকে সংস্কারের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। একই সঙ্গে একই দিনে নির্বাচন ও গণভোটের ফলে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
সেই ১১ ডিসির বিরুদ্ধে তদন্ত চেয়ে আবেদনজেলা প্রশাসক (ডিসি) হিসেবে সম্প্রতি নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা নামে একটি সংগঠনের পক্ষ থেকে তদন্তের আবেদন করা হয়েছে। আবেদনে সংগঠনটি নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি জানিয়েছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অনভিজ্ঞতার বিতর্কে ১০ ডিসিজাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসনে রদবদল অনেকটাই অবধারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। চলতি সপ্তাহের শুরুতে ২৯টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে ১০ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।
ঢাকা-১৮ আসনে মনোনয়ন ফরম তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারীজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম কিনেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি ঢাকা-১৮ (উত্তরখান, খিলক্ষেত, তুরাগ, দক্ষিণখান) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম তুলেছেন।
দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি জামায়াতসহ ৮ দলেরদাবি না মানলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি জামায়াতসহ ৮ দলের
দানবতুল্য অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: চরমোনাই পীরইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, পতিত ফ্যাসিবাদের হিংস্রতা আবারও দেখা যাচ্ছে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি বলেছেন, ভয়ংকর দানবতুল্য সেই অপশক্তি আবারো মাথাচাড়া দিয়েছে।
জুলাই সনদের বাস্তবায়ন: ঐকমত্যহীন রাজনীতির বন্দিত্বে বাংলাদেশবাংলাদেশ এখন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে। অথচ গণঅভ্যুত্থানের পর যে গণতন্ত্র পুনরুদ্ধারের আশায় জাতি উল্লসিত হয়েছিল, সেই আশাই এখন অনিশ্চয়তার মেঘে ঢাকা। জুলাই জাতীয় সনদ—যে দলিল একসময় নতুন রাজনৈতিক চুক্তির প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছিল—আজ তা-ই হয়ে উঠেছে দেশের রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ