বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞাবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম ও তাঁর স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
শনিবার ব্যাংক খোলা থাকবেহজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা আগামী ১৮ অক্টোবর (শনিবার) খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে আজ এক প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক একীভূত হলে কীভাবে করা হয় গ্রাহকের টাকার হিসাবঅন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করার অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) একীভূত হওয়ার অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
বিকাশ থেকে টাকা নেওয়া যাবে রকেট–নগদ বা ব্যাংকে, খরচ হাজারে সাড়ে ৮ টাকাঅবশেষে চালু হচ্ছে দেশের আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন। এতে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) দেওয়া বিকাশ, নগদ ও রকেট নিজেদের মধ্যে তাৎক্ষণিক লেনদেন করতে পারবে।
আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনআমানতকারীদের স্বার্থ সুরক্ষায় উপদেষ্টা পরিষদ ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদনবেসরকারি খাতের সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন শরীয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
পাচার অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে ৭ আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পরামর্শক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবার এবং ১০ শিল্পগ্রুপের পাচার করা অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে পাচার করা অর্থ উদ্ধার করে দিতে পারবে—এমন ৭টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে বলা হয়েছে। এ ছাড়া পাচার হওয়া অর্থ দেশে আনতে পারলে ত
আফরোজা আব্বাসকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন ছেলে ইয়াসিরশেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মা আফরোজা আব্বাসকে প্রায় ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন। রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।
আবার হ্যাকারের কবলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজশুক্রবার ভোরে প্রথম দফায় হ্যাকড হওয়ার পর ‘এমএস ৪৭০ এক্স’ নামে একটি হ্যাকার গ্রুপ পেজটির প্রোফাইল ছবি ও কভার পরিবর্তন করে নিজেদের লোগো বসায়। তারা একটি পোস্টে দাবি করে, ইসলামী ব্যাংকের ‘অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবি জানানো হয়। যদিও কি
ইসলামী ব্যাংকের হ্যাকড হওয়া ফেসবুক পেজ উদ্ধারআজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক করে প্রোফাইল পিকচার ও কাভার ফটো বদলে দিয়েছিল হ্যাকাররা। পরে ইসলামী ব্যাংকের পেজটি বেলা ১১টা ৪০মিনিটের পর থেকে ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা সাতটা নাগাদ ফেসবুকে আবার ফেরত আসে পেজটি।
ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকডইসলামী ব্যাংকের হ্যাকড পেজটিতে একটি পোস্টে বলা হয়েছিল, বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস৪৭০এক্স তাঁদের পেজ নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির পুনর্বিবেচনা ঘোষণা করা হোক।’ যদিও পরবর্তীতে এই পোস্টটি মুছে দেওয়া হয়েছে।
ছাঁটাই-ওএসডি: কী হচ্ছে ইসলামী ব্যাংকেআওয়ামী লীগের সময় ‘অস্বচ্ছ উপায়ে’ নিয়োগ পাওয়া কর্মীদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া নিয়ে ইসলামী ব্যাংকে ফের শুরু হয়েছে অস্থিরতা। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) পাঁচ হাজারের বেশি কর্মীর ওই পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে অংশ নেন ৫০০ জনেরও কম। এরপর পরীক্ষায় অংশ না নেওয়া কর্মীদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হয়
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ড থেকে টাকা লোপাট: প্রযুক্তি নিরাপত্তা নিয়ে প্রশ্নস্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশি গ্রাহকদের ক্রেডিট কার্ড থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। কোনো ধরনের লেনদেন না করা সত্ত্বেও গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব হয়ে যাওয়ায় ব্যাংকটির প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
একীভূত হচ্ছে ৫ ইসলামী ব্যাংক, বসানো হচ্ছে প্রশাসকসমস্যায় পড়া ৫টি ইসলামী ধারার ব্যাংক একীভূত হচ্ছে। আর এই একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করতে প্রতিটি ব্যাংকে প্রশাসক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকে প্রশাসক দলে থাকবেন বাংলাদেশ ব্যাংকের পাঁচ কর্মকর্তা। চলতি সপ্তাহেই এই প্রশাসক বসানো হবে। তাঁরাই ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ফলে নিষ্ক্রিয়
ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংকদেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম এ তথ্য জানিয়েছেন।
হাসিনা ঘনিষ্ঠদের ব্যাংকগুলোতে এখনো টাকা উত্তোলনের হিড়িকঢাকার দিলকুশা, মতিঝিল আর গুলশানের ব্যাংক শাখাগুলোতে এখন অস্বস্তিকর ভিড়। সকাল থেকে সারি দিয়ে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা—কারও চোখে উদ্বেগ, কারও হাতে চেকবই। কেউ কেউ দিনের পর দিন ঘুরেও টাকা তুলতে পারছেন না।
হাসিনা-ঘনিষ্ঠদের পাঁচ ব্যাংক একীভূতকরণ: তিনটি রাজি, দুটি সময় চাইছেফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত মেনে নিয়েছে। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় ও পুঁজি চেয়েছে।