স্ট্রিম প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মা আফরোজা আব্বাসকে প্রায় ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন। রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, মির্জা ইয়াসির আব্বাস তাঁর মাকে ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন। এই শেয়ার হস্তান্তর উপহার হিসেবে করা হবে এবং ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে কার্যকর করা হবে।
রোববার ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১১ টাকা ৬০ পয়সা। সেই হিসেবে উপহার হিসেবে দেওয়া শেয়ারগুলোর মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩৬ কোটি ৩৪ লাখ টাকা।
ডিএসইতে প্রকাশিত ঘোষণায় আরও বলা হয়েছে, আফরোজা আব্বাস ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার হলেও বর্তমানে পরিচালনা পর্ষদে নেই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে কমপক্ষে দুই শতাংশ শেয়ার ধারণ করতে হয়। মির্জা ইয়াসির আব্বাসের উপহার দেওয়া এই শেয়ারের পরিমাণ ব্যাংকের মোট শেয়ারের প্রায় তিন শতাংশ। ফলে উপহারের এই শেয়ার নিয়েই আফরোজা আব্বাস ব্যাংকটির পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করবেন।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকটির মোট ১০৫ কোটি ৬৯ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪০ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১০ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১৬ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৯ ঘণ্টা আগে