কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ প্যাভিলিয়ন: কূটনীতির ছায়ায় ভাঙল দুই বাংলার সাহিত্যসেতুশুরু হয়েছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুরু হওয়া কলকাতার বইমেলায় এবারও থাকবে না বাংলাদেশ প্যাভিলিয়ন। বইমেলা চত্বরে পাঠকদের হাতে হাতে ঘুরবে না বাংলাদেশি প্রকাশনার বই।
তথ্যের অভাব নেই, কিন্তু জ্ঞানের ঘাটতি রয়েছে: শিক্ষা উপদেষ্টাবর্তমান সমাজে তথ্যের অভাব না থাকলেও জ্ঞানের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি বলেন, এই ঘাটতি পূরণে নন-ফিকশন বা তথ্যভিত্তিক বইয়ের ভূমিকা অপরিসীম।
চব্বিশের ঢেউ পঁচিশের সাহিত্যে: কেমন ছিল গত বছরের বইয়ের বাজারজুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে ২০২৫ সালটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ওই বছরে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ঢেউ স্পষ্টভাবেই লেগেছিল প্রকাশনা শিল্পে। নানা চড়াই-উতরাই ও অনিশ্চয়তা পেরিয়ে অনুষ্ঠিত ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এ পাঠক ও প্রকাশকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
একদিন আগেই বন্ধ হলো বিজয় বইমেলানির্ধারিত সময়ের আগেই ‘বিজয় বইমেলা ২০২৫’ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে মেলার অন্যতম আয়োজক ও গ্রন্থিকের প্রকাশক রাজ্জাক রুবেল এই ঘোষণা দেন।
বইমেলায় পাঠকদের ভিড়, বিজয় দিবসে থাকছে বিশেষ আয়োজনবই, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় মুখর 'বিজয় বইমেলায়' পাঠক সমাগম বাড়ছে। সোমবার (১৫ ডিসেম্বর) মেলা প্রাঙ্গণে পাঠকদের বেশ উপস্থিতির পাশাপাশি ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিজয় বইমেলায় পাঠকের ঢলশহীদ বুদ্ধিজীবী দিবসে শোককে শক্তিতে রূপান্তর করে জ্ঞানের আলোয় আলোকিত হতে বাংলা একাডেমী প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন বইপ্রেমীরা। চলমান বিজয় বইমেলার পঞ্চম দিন ছিল অন্য যেকোনো দিনের চেয়ে আলাদা। ছুটির দিন ও বিশেষ দিবস হওয়ায় শনিবার (১৪ ডিসেম্বর) মেলা প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ।
বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বিজয় বইমেলা’র যাত্রা শুরুরাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বিজয় বইমেলা-২০২৫’। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) বইমেলা স্ট্যান্ডিং কমিটি এই মেলার আয়োজন করেছে। এতে সার্বিক সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু বুধবারআগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ ডিসেম্বর শুরু বিজয় বইমেলাআগামী ১০ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। মহান বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এই মেলার আয়োজন করছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
ফেব্রুয়ারিতেই হচ্ছে বইমেলাআসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপরই, অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসেই অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণার পরই মেলার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে।
মতবিনিময় সভায় বক্তারাবইমেলা ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি হওয়া উচিতঅমর একুশে বইমেলা কখন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ চাইছেন ভাষার মাস ফেব্রুয়ারিতেই মেলা হোক। অন্যদিকে অনেকেই বলছেন, সবাই ফেব্রুয়ারিতে বইমেলা চায়, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন।
মেয়াদ বাড়ল ইসলামী বইমেলার, প্রথমবারের মতো এসেছে বিদেশি প্রকাশনীপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ ও পূর্ব চত্বরে চলমান মাসব্যাপী ইসলামী বইমেলার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।