স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলা ২০২৬-এ স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই ঘোষণা দেন।
মোস্তফা সরয়ার ফারুকী জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রকাশনা শিল্পের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে সরকার স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।
ভাড়া সমন্বয় প্রসঙ্গে সভায় জানানো হয়, যেসব প্রকাশক ইতিমধ্যে স্টল ভাড়ার পুরো টাকা একাডেমিতে জমা দিয়েছেন, বইমেলা কর্তৃপক্ষ তাঁদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আর যাঁরা এখনো টাকা জমা দেননি, তাঁরা হ্রাসকৃত হারে টাকা জমা দেবেন।
মতবিনিময় সভায় উপস্থিত প্রকাশকবৃন্দ প্রকাশনা শিল্পের বর্তমান সংকট তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেন। উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পেশ করার জন্য প্রকাশকদের প্রতি আহ্বান জানান।
সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা এবং পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখ থেকে এবারের বইমেলা শুরু হওয়ার কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে