স্ট্রিম প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ ও পূর্ব চত্বরে চলমান মাসব্যাপী ইসলামী বইমেলার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র বলছে, আগামী ১৮ অক্টোবর পর্যন্ত মেলা চলবে।
গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এ ইসলামি বইমেলায় ১৯৯টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান ও পুস্তক ব্যবসায়ীরা ছাড়াও মিসর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মেলার তথ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান স্ট্রিমকে বলেন, এ বছরের বইমেলায় প্রথমবারের মতো দেশের বাইরে থেকে বই এসেছে। মিশর, লেবানন আর পাকিস্তান থেকে প্রকাশনা সংস্থা এসেছে।
আব্দুর রহমান জানান, মিশরের দারুল হাদীস প্রকাশনী, লেবাননের দারুল কুতুবুল ইলমিয়া, মুআসসাসাতুর রিসালাতিল আলামিয়া ও দার ইবনে হাজম এবং পাকিস্তান থেকে মাকতাবাতুর রশিদিয়া প্রকাশনী এসেছে।

মেলায় লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন আছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব প্রাঙ্গণে এ মেলা চলছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং মুসান্নিফ গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই মেলার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। এ বছর প্রথমবারের মতো বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত স্টল বিস্তৃত হয়েছে। বাংলাদেশে ইসলামী বইমেলার সূচনা নব্বইয়ের দশকের শেষভাগে। বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় ইসলামি গ্রন্থমেলায় পরিণত হয়েছে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে