স্ট্রিম প্রতিবেদক

আগামী ১০ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। মহান বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এই মেলার আয়োজন করছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাপুস।
আয়োজকরা জানান, এটি শুধু বই কেনা-বেচার বাণিজ্যিক আয়োজন নয়। বরং জাতির মননশীলতা বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ। মেলায় প্রায় ২০০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। এতে থাকছে শিশুদের জন্য বিশেষ আয়োজন, মুক্তিযুদ্ধের তথ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও থাকবে লেখক ও পাঠকের সরাসরি মতবিনিময়ের সুযোগ।
সংবাদ সম্মেলনে বাপুস তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে। তারা জানায়, বইকে শুধু শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামে ও শিক্ষাঙ্গনে পৌঁছে দেওয়া হবে। এজন্য ২০২৬ সালে ৬৪ জেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এছাড়া ২০২৬ সালের মে মাসে ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস বুক ফেয়া’ এবং ‘সাউথ-ইস্ট এশিয়া ইন্টারন্যাশনাল বুক ফেয়ার’ আয়োজনের উদ্যোগও নেওয়া হয়েছে।
মেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে ছুটির দিনে মেলা খোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ১০ ডিসেম্বর বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজয় বইমেলা উদ্যাপন জাতীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী রাজ্জাক রুবেল। সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়কারী আবুল বাশার ফিরোজ। এ সময় সহ-সমন্বয়ক কাউছার আহম্মেদ, সদস্য সাবা খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৯ ঘণ্টা আগে