স্ট্রিম প্রতিবেদক

বর্তমান সমাজে তথ্যের অভাব না থাকলেও জ্ঞানের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি বলেন, এই ঘাটতি পূরণে নন-ফিকশন বা তথ্যভিত্তিক বইয়ের ভূমিকা অপরিসীম।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বণিক বার্তা ও ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজিত নবম নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সি আর আবরার বলেন, নিজেকে প্রশ্ন করার মাধ্যমেই সমাজ শক্তিশালী হয়ে ওঠে। আর প্রশ্ন করার সেই সাহস জোগায় নন-ফিকশন পড়ার অভ্যাস। তিনি শিক্ষার্থীদের পড়ার, তর্কের ও ভাবার আহ্বান জানিয়ে বলেন, চিন্তাশীল নাগরিক ছাড়া সমাজ এগোতে পারে না। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি দেওয়া নয়, সমাজকে ভাবতে শেখানোও।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। এবারের মেলায় দেশের ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা-২০২৫’ পায় জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরের লেখা ‘দ্বিরালাপ: চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা’ এবং মুহম্মদ ইউসুফ সিদ্দিকির লেখা ‘শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা’ ।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
১৮ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
৩৪ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
৩৯ মিনিট আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে