স্ট্রিম প্রতিবেদক

ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘একটি গ্রুপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ তোলেন।
মির্জা আব্বাস বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য গত ১৭ বছর অনেক কষ্ট করেছি। বহু নেতাকর্মী জেলে ছিলেন। আমাদের দেশনেত্রী চিকিৎসা পাননি। তাঁকে স্লো পয়জনিং করে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘অনেক ত্যাগের মধ্য দিয়ে ভোটের অধিকার রক্ষা করেছি। আগামী ১২ তারিখ একযোগে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। ভোটের অধিকার সবার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে।’
ধানের শীষের এই প্রার্থী অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে একটি গ্রুপ। এই সরকারের মধ্যে কিছু লোক রয়েছে, যারা এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তারা চায় নির্বাচন না হোক এবং বিএনপি যেন নির্বাচনে জিততে না পারে।’
বিদেশের ষড়যন্ত্রকারীদের প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বিদেশ থেকে বসে বসে বিএনপিকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। সাহস থাকলে দেশে আসো। আবার তাঁদেরই ছেলেপেলেরা এখন ঢাকায় বসে নানা কথা বলছে। বাবারা, নির্বাচন করো এবং দেশের জন্য ভোট চাও। আগামীতে কী করব সেগুলো বলো। গিবত করার তো দরকার নেই।’
ঢাকা নয়, সারা দেশের কল্যাণে কাজ করেছেন জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমার চেয়েও কেউ যদি আগামীতে ভালো কাজ করে, তবে তাঁকে ভোট দেবেন। আমার কোনো সমস্যা নেই। তবে ভোট নিয়ে মিথ্যাচার বন্ধ করতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে