দেশের শত্রুরা মাথাচাড়া দিচ্ছে, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে : মির্জা ফখরুলবাংলাদেশের শত্রুরা আবার সক্রিয় হয়ে উঠছে এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জননির্বাচন কমিশনের (ইসি) সবশেষ হালনাগাদ তথ্যে দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এ নিয়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে।
‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপিশাপলা কলিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে গ্রহণ করছে। আজ রোববার (২ নভেম্বর) দলটির প্রধান সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরযারা পার্লামেন্টে আসবেন, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করববাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং পথচলার অনেক বিষয়ই বাংলাদেশের মানুষের কাছেই জানা-অজানা।
মামদানির হার-জিতের সূত্র কীযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। এখনো ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানিই স্পষ্টভাবে এগিয়ে আছেন। সাম্প্রতিক জরিপগুলোতে তাঁকে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো (সাবেক গভর্নর) এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার
নির্বাচনের পরে আমরা একটা জাতীয় সরকার গঠন করব: মির্জা ফখরুল ইসলাম আলমগীর-পর্ব ১ঢাকা স্ট্রিমের বিশেষ অনুষ্ঠান স্ট্রিম টক-এর এই পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন জুলাই সনদ, নির্বাচনের পরিকল্পনা, বিএনপির ভবিষ্যৎ কৌশল, এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে। এটি সাক্ষাৎকারের প্রথম পর্ব।
নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়: সালাহউদ্দিননির্বাচন এলেই ধর্মের ব্যবহার করতে দেখা যায়। আর ধর্মকে ব্যবহার করে যাঁরা বিভাজন তৈরি করতে চায়, তাঁদের থেকে সাবধাম্ন থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বাজেট সংশোধন: অর্থনীতির চাপ সামাল না ভোটের প্রস্তুতি?চলতি অর্থবছরে ডিসেম্বরে সরকারের বাজেট সংশোধনের ঘোষণা গভীর অর্থনৈতিক সংকট নির্দেশ করে। ক্রমবর্ধমান ব্যয়, রাজস্ব ঘাটতি ও মুদ্রাস্ফীতির মধ্যে এই পদক্ষেপ কি অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার চেষ্টা, নাকি আসন্ন নির্বাচনের আগে জনপ্রিয়তা অর্জনের রাজনৈতিক কৌশল—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ৯৮ শতাংশ ভোটে জয়ী সামিয়া, কারচুপির অভিযোগ বিরোধীদেরসামিয়ার দল সিসিএম স্বাধীনতার পর থেকে তানজানিয়ার রাজনীতিতে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে। তারা কখনো নির্বাচনে হারেনি।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ভোট ফেব্রুয়ারিতে: ইসি আনোয়ারুলআসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।
১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন: শফিকুল আলমনির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণভোট নিয়ে যে সিদ্ধান্তই হোক না কেন, জাতীয় নির্বাচনের সময়সূচি কেউ পেছাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো ধোঁয়াশা নেই: বিএনপিআগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির দিক থেকে ‘কোনো ধোঁয়াশা নেই’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করছেন এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচন হবে।’
নির্বাচন পর্যবেক্ষণে ইসির নতুন নীতিমালা, মানতে হবে যেসব বিষয়সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নীতিমালা কেবল দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য প্রযোজ্য হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়িয়ে ভোটারের আস্থা বাড়ানোই এই নীতিমালার ম
নির্বাচনে অপপ্রচার ঠেকাতে মনিটরিং সেল গঠন করছে সরকারআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছড়ানো অপপ্রচারকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই হুমকি মোকাবিলায় দুটি সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে — ‘সেন্ট্রাল ডিসইনফরমেশন মনিটরিং সেল’ ও ‘সেন্ট্রাল কমিউনিকেশন সেল’।
কোনো উপদেষ্টা এমপি প্রার্থী হতে পারবেন না: ইসিকে গণঅধিকার পরিষদঅন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা যেনো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হতে না পারেন— নির্বাচন সংক্রান্ত আইনে এমন বিধান যুক্ত করতে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ।
বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলারবাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। ২০০৮ সালের পর এটিই হবে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
জোটবদ্ধ দলের প্রতীক বাছাইয়ের স্বাধীনতা চান সালাহউদ্দিনযেসব রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে তারা নিজেদের কিংবা জোটের যেকোনো দলের প্রতীক নিয়ে যাতে নির্বাচন করতে পারেন—সেই স্বাধীনতা চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে দেখা করে এ সংক্রান্ত একটি চিঠিও হস্তান