টি-২০ বিশ্বকাপে ভেন্যু জটিলতা: আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বসছেন আইসিসি চেয়ারম্যানআসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে সৃষ্ট জটিলতা নিরসনে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বৈঠকে বসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ।
ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে আইসিসির চিঠির অপেক্ষায় বিসিবিনিরাপত্তার কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে চায় না বাংলাদেশ। সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনুষ্ঠানিক সাড়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, তামিমের পক্ষে সরব সতীর্থরাজাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। পরে সমালোচনার মুখে গতকাল রাতে সেই পোস্ট সরিয়ে নেন তিনি।
ভারতেই বিশ্বকাপ খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবিআসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এমন নির্দেশনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দিয়েছে বলে দাবি করে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলছে বিসিবি।
বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, জানাল আইসিসিটি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে চাইলে ভারতেই যেতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মঙ্গলবার (৬ জানুয়অরি) ভার্চুয়াল বৈঠকে একথা জানিয়েছে আইসিসি।
মুস্তাফিজের ঘটনায় নিন্দা, পাকিস্তানের মতো বাংলাদেশ সন্ত্রাসী পাঠায় না: শশী থারুরবাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছে।
বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ইস্যুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা ও এ সংক্রান্ত অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশটি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ বোর্ড পরিচালককে নিয়ে সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে নিরাপত্তাজনিত কারণে দল পাঠাতে পারবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বিসিবি।
গোলামির দিন শেষ, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি: আসিফ নজরুলআইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তুলেছেন
মুস্তাফিজকে বাদ দিয়ে বিবৃতি দিল কেকেআরবাংলাদেশি বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে বিবৃতি দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশে খুশি বিজেপি, বলছে হিন্দুদের বিজয়ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বলিউড বাদশা শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে বলল ভারতীয় ক্রিকেট বোর্ডভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরে ৯ কোটি রুপিতে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ‘সৃষ্ট পরিস্থিতিতে’ তাঁকে দল থেকে বাদ দিতে ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশনা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিপিএলে ফিক্সিং ঠেকাতে একজোট বিসিবি ও সিআইডিআসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটকে ফিক্সিং ও দুর্নীতিমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ লক্ষ্যে দুই সংস্থা সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং শীঘ্রই এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত
রেকর্ড মূল্যে মোস্তাফিজকে কিনল কলকাতা নাইট রাইডার্সরেকর্ড মূল্যে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি ভিত্তি মূল্যের মোস্তাফিজকে পেতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে কলকাতা নাইট রাইডার্স।
আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, সামনের রাস্তায় ক্রিকেট ম্যাচরাজধানীর শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু এভিনিউ) অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সময়ে কার্যালয়ের সামনের রাস্তা দখল করে ক্রিকেট খেলতে দেখা গেছে বেশ কয়েকটি দলকে।
জাহানারার অভিযোগ: বল এখন বিসিবির কোর্টেদেশের ক্রিকেট অঙ্গন এখন এক অন্ধকার সময় পার করছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম অভিযোগ করেছেন, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ চলাকালে নারী দলের তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলাম তাঁকে যৌন হয়রানি করেন।
মেয়েদের ক্রিকেটেও বিশেষ নজর দেবে বিসিবি:আসিফ আকবর৬ নভেম্বর বিকালে খাগড়াছড়ি স্টেডিয়াম পরিদর্শনে এসে আসিফ আকবর স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার ক্রিকেট অবকাঠামো, খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।