বাসস

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এমন নির্দেশনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দিয়েছে বলে দাবি করে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলছে বিসিবি।
প্রসঙ্গত, গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছিল—নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করেছে। বিসিবি গণমাধ্যমের সেসব প্রতিবেদন নাকচ করে দিয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
বিবৃতিতে বিসিবি বলেছে, ‘গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদন বিসিবির নজরে এসেছে, যেখানে বলা হয়েছে এ বিষয়ে বোর্ডকে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে প্রাপ্ত যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর প্রতিফলন নয়।’
বিবৃতিতে বলা হয়, আইসিসি আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ‘পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ’ নিশ্চিত করতে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে বিসিবি আইসিসির কাছে চিঠি দিয়ে টুর্নামেন্ট চলাকালে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ জানায়। সেই সঙ্গে দলের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধও করা হয়েছিল।
বিবৃতিতে বিসিবি জানায়, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বোর্ডের প্রকাশিত উদ্বেগের বিষয়ে আইসিসির কাছ থেকে জবাব পেয়েছে। আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি এবং একইসাথে তারা জানিয়েছে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথভাবে বিবেচনা করা হবে।’
বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতামূলক ও পেশাদার মনোভাব নিয়ে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে বিসিবি, যাতে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল করতে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো যায়।’
এছাড়া বিবৃতিতে বিসিবি আবারও বলেছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বোর্ড তার অঙ্গীকারে দৃঢ়ভাবে অবিচল রয়েছে।’

হ্যাঁ, ঠিকই শুনছেন, শেষ মুহূর্তে জায়গা করে নেওয়া স্কটল্যান্ড। কেননা গত মাসেই টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বিদায় করেছে আইসিসি। ওই সময় গুঞ্জন ছিল পাকিস্তানকেও হয়তো সরিয়ে দেওয়া হতে পারে।
৩ দিন আগে
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান খেলবে বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
৮ দিন আগে
দাবি না মানায় বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও কোনো ধরনের শাস্তি বা জরিমানা করছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উল্টো ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অন্য একটি বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশকে স্বাগতিক করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
৮ দিন আগে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানিয়েছে পাকিস্তান। তবে এই সিদ্ধান্তে পরিবর্তন আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৩ দিন আগে