
বাংলাদেশ সংবাদ সংস্থা

শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রাজধানীর গুলশানে নেভি হেড কোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মসজিদের যাওয়ার আগে গুলশানের নিজ বাসভবনের সামনে উৎসুক জনতার কাছে দোয়া চাইলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দেশের অন্যতম প্রাচীন ইসলামি রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাদের ৩৪ দফা নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এ সময় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানায় দলটি।

জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদনে বেতনসম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশের জন্য কমিটি গঠন করেছে সরকার।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে-পরে কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করার জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ৭ জেলায় নির্বাচনি সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানি শেষে সারা দেশে ২৯৮টি নির্বাচনী আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে নামছেন।

রাতে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তাঁর গুরুত্বপূর্

বিএনপি মহাসচিব মির্জা ফরুখল ইসলাম আলমগীর বলেছেন, গণআন্দোলনের মহানায়ক শহীদ আসাদুজ্জামান আসাদের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামের চিরন্তন অনুপ্রেরণা। শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ সোমবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছাত্র-জনতার ১১ দফা কর্মসূচির মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিতে মিছিলে নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ হন এবং অনেকে আহত হন।

বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ। দিনটি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে তাঁর প্রতিষ্ঠিত দল।

আজ পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ রাত আজ। রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মরণে আজ শুক্রবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই আয়োজনে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়ে আইনে পরিণত হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষণা করলেও সেই স্টেশনের অনুকূলে ইস্যু করা সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের কার্যকারিতা আগের মতো আর বাতিল করা হবে না। তারা যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন।

বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলার তিনটি নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির নিরাপত্তা বিভাগ।

দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে মালদ্বীপের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। সফরকে সামনে রেখে প্রতিনিধি দলটি রোববার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি।

সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘দশটি কাজের মধ্যে সরকার যদি চারটি ভালো কাজ করে তবে তার স্বীকৃতি দেওয়া উচিত। বাকি ছয়টি কাজের সমালোচনা করতে কোনো বাধা নেই।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় নাসির উদ্দিন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নাসিরও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

পঞ্চগড়ে বেশ কিছুদিন ধরে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। দুপুর অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। সূর্য দেখা যায় না।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এমন নির্দেশনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দিয়েছে বলে দাবি করে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলছে বিসিবি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আসন্ন নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক, প্রশাসনিক এবং নিরাপত্তার সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত রয়েছে।’

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় জন্য আজ শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ রোববার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলসহ বিভিন্ন খাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।

দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন শনিবার রাত সাড়ে ১০টায় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভবনে গেছেন।

শাশুড়ি খালেদা জিয়ার পাশে দুই সপ্তাহ থেকে আবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দললের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রবাসী কর্মসংস্থানের দীর্ঘদিনের সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও যে পরিমাণ সাফল্য অর্জিত হওয়ার কথা ছিল, তা এখনো সম্ভব হয়নি।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার মূল আসামি ফয়সল করিম মাসুদের মা ও বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে দুটি ম্যাগজিন ও ১১টি গুলি উদ্ধার করেছে র্যাব। রাজধানীর আগারগাঁওয়ে কর্নেল গলিতে অভিযান চালিয়ে এসব গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৬ ডিসেম্বরকে জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন অভিহিত করে বলেছেন, ‘১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা এখনো চলমান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি, অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকার উদ্দেশে রওনা দেবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দলের পক্ষ থেকে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে তিনি এই বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা কর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি শুধু ঐতিহাসিক মুহূর্ত হবে না বরং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরা আগামী দিনে উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষ ব্যাপক আস্থা প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেশব্যাপী পরিচালিত এক জরিপে এমন চিত্র পাওয়া গেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্ট (ফুসফুস) ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

২১ নভেম্বরের ভূমিকম্পে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন।