বাসস

দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে মালদ্বীপের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। সফরকে সামনে রেখে প্রতিনিধি দলটি রোববার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি ঢাকার হোটেল লা মেরিডিয়ানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে যাওয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ।
সাক্ষাৎকালে হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম কৌশলগত স্তম্ভ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, ‘চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে পড়াশোনার ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য সরকারি অর্থায়নে ৭টি চিকিৎসা বৃত্তি (স্কলারশিপ) প্রদান করে থাকে, যা এখনো প্রত্যাশিতভাবে ব্যবহার হয়নি।’
হাইকমিশনার আরও বলেন, ‘স্বল্প ব্যয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা, সরাসরি বিমান যোগাযোগ এবং মাত্র সাড়ে তিন ঘণ্টার ভ্রমণ সময় মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। শিক্ষাক্ষেত্রে এই সহযোগিতা দুই দেশের জনগণের বন্ধন আরও সুদৃঢ় করবে।’
এ সময় মালদ্বীপের প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে আসা মালদ্বীপের অনেক চিকিৎসক বর্তমানে দেশে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম আরও বৃদ্ধি করেছে।’
শিক্ষা সংক্রান্ত তথ্য মালদ্বীপের শিক্ষার্থীদের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে তিনি দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া আগামী সেপ্টেম্বর মাসে মালদ্বীপে উচ্চশিক্ষার গুণগত মানবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী সেখানে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন। সাক্ষাৎ শেষে হাইকমিশনার প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরকালীন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান।
৫ মিনিট আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার পর শূন্যরেখায় আটকা পড়েছে শিশুসহ ৯ জন। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
৪০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
১ ঘণ্টা আগে