বাসস

রাজধানীর গুলশানে নেভি হেড কোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মসজিদের যাওয়ার আগে গুলশানের নিজ বাসভবনের সামনে উৎসুক জনতার কাছে দোয়া চাইলেন তিনি।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি গুলশানের নিজ বাসভবন থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নেভি হেড কোয়ার্টার মসজিদে যান।
এর আগে, মসজিদে যাওয়ার আগে বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখেন। এসময় তিনি কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন।
তিনি গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজনের পরিচয় জানতে চান। এসময় জনতার মধ্য থেকে অনেকেই জানান, তারা নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের সঙ্গে থাকতে চান।
জবাবে তাঁদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।’
পরে তিনি নেভি হেড কোয়ার্টার মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে