বাসস

শাশুড়ি খালেদা জিয়ার পাশে দুই সপ্তাহ থেকে আবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দললের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ শনিবার সকাল সাড়ে আটটায় হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২০১) লন্ডন রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘ভাবি (জুবাইদা রহমান) লন্ডন ফিরে গেছেন। ইনশা আল্লাহ, তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তিনি দেশে ফিরবেন বৃহস্পতিবার।’
রুমন আরও বলেন, ‘নির্দিষ্ট সময়ে বিমানটি ছেড়েছে। এই ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছাবে।’
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে ডা. জুবাইদা রহমান গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন ।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কাজ তদারকি করেছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন।
গত ২৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবণতি হলে, তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
বুধবার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে। মেডিকেল বোর্ড আশাবাদী যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এমন সংবাদের পর, স্বামী ও সন্তানসহ দেশে ফিরতে লন্ডন গেলেন ডা. জুবাইদা রহমান।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডন পাড়ি জমান ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে