বাসস

দেশের অন্যতম প্রাচীন ইসলামি রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাদের ৩৪ দফা নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এ সময় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানায় দলটি।
রোববার দুপুর রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহসভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা, শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার, ধর্মীয় স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের ৩৪ দফা ইশতেহার দেশের নৈতিক অবক্ষয় রোধ, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের বাস্তবসম্মত রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং দেশ শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।
ইশতেহারের উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে ইসলামি শিক্ষাব্যবস্থার উন্নয়ন, অর্থনীতি ও প্রতিরক্ষা শক্তিশালীকরণ, কার্যকর পররাষ্ট্রনীতি, আলেম-ওলামা ও কওমি মাদরাসার মর্যাদা ও অধিকার সুরক্ষা, আলিয়া মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং জাতীয় ঐক্য জোরদার করা।
বিশেষভাবে ইশতেহারে জাতীয় আত্মরক্ষা ও স্বাধীনতার চেতনা জোরদারে প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে পর্যায়ক্রমে আত্মরক্ষামূলক ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দুর্যোগ, আগ্রাসন বা জাতীয় সংকটকালে প্রতিটি নাগরিক যেন স্বাধীনতার প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা দেশবাসীকে এই ইশতেহারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করেন।
দলের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মাহবুবুল আলম কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা নুরুল আলম ইসহাকী, মাওলানা সলিমুল্লাহ, আখতারুজ্জামান তালুকদার, আলহাজ্ব আব্দুল আহাদ ও মাওলানা নূর হোসাইন সবুজসহ দলের নেতারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে