বাসস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ৭ জেলায় নির্বাচনি সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে তিনি টানা ১৬ ঘণ্টায় দেশের সাতটি জেলায় নির্বাচনি জনসভায় অংশ নিয়ে ঢাকায় ফেরেন।
সিলেট থেকে শুরু হওয়া এসব সমাবেশে তারেক রহমান ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া শরিক দলগুলোর প্রার্থীদের পক্ষেও ভোট চেয়েছেন।
জনসভাগুলোতে তারেক রহমান আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে জনকল্যাণে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি সারাদেশে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এর আগে, বৃহস্পতিবার বেলা ১২টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠের সমাবেশের মাধ্যমে তার নির্বাচনি প্রচারণা শুরু হয়। এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ এবং রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বক্তব্য দেন তিনি।
রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব এবং রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সবশেষে ভোর ৪টা ১৬ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিয়ায় শেষ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন তিনি।
সমাবেশগুলো বিলম্বিত হওয়ায় ভোর পর্যন্ত অপেক্ষায় থাকা নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করতে দেখা যায় বিএনপি চেয়ারম্যানকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, টানা ১৬ ঘণ্টার এই ম্যারাথন সফর শেষে ভোর ৪টার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তারেক রহমান ঢাকার বাসার উদ্দেশে রওনা হন। প্রতিটি জনসভাতেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মিডিয়া সেলের পক্ষ থেকে আরও জানানো হয়, আজ বিকেলে তারেক রহমান তার নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের ভাসানটেক বিআরবি ময়দানে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে