স্ট্রিম ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে সৃষ্ট জটিলতা নিরসনে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বৈঠকে বসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ।
আজ রোববার (১১ জানুয়ারি) ভারতের ভাদোদারায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দ্য টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, ভাদোদারায় ভারত ও নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে গতকাল সিলেটে এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ভেন্যু পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে আইসিসিকে নথিপত্র পাঠানো হয়েছে। আইসিসির ফিরতি চিঠি না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’
বাংলাদেশ টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খপলবে নাকি শ্রীলঙ্কায় এই সংকটের মূল সূত্রপাত আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। ভারতীয় রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স তাকে দল থেকে বাদ দেয়। এর জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয়।

হ্যাঁ, ঠিকই শুনছেন, শেষ মুহূর্তে জায়গা করে নেওয়া স্কটল্যান্ড। কেননা গত মাসেই টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বিদায় করেছে আইসিসি। ওই সময় গুঞ্জন ছিল পাকিস্তানকেও হয়তো সরিয়ে দেওয়া হতে পারে।
৩ দিন আগে
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান খেলবে বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
৮ দিন আগে
দাবি না মানায় বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও কোনো ধরনের শাস্তি বা জরিমানা করছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উল্টো ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অন্য একটি বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশকে স্বাগতিক করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
৮ দিন আগে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানিয়েছে পাকিস্তান। তবে এই সিদ্ধান্তে পরিবর্তন আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৩ দিন আগে