স্ট্রিম ডেস্ক

বাংলাদেশি বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে বিবৃতি দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
আজ শনিবার (৩ জানুয়ারি) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।
বিবৃতিতে কেকেআর বলেছে, কেকেআর নিশ্চিত করছে যে আসন্ন আইপিএল আসরের আগে নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) থেকে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ পেয়েছে। বোর্ডের নির্দেশ মেনে যথাযথ প্রক্রিয়া মেনে এবং আলোচনা করে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আইপিএলের নিয়ম অনুযায়ী কেকেআরকে একজন বদলি খেলোয়াড়ের অনুমতি দেবে বিসিসিআই। এই ব্যাপারে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানান, দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি কেকেআর-কে তাদের একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। মুস্তাফিজুরকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প হিসেবে তাদের পছন্দমতো যেকোনো ক্রিকেটারকেই বেছে নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতা করে কেকেআর ৩০ বছর বয়সী মুস্তাফিজকে ৯ দশমিক ২০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৪৮ লাখ টাকা) দলে ভিড়িয়েছিল।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। যার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

হ্যাঁ, ঠিকই শুনছেন, শেষ মুহূর্তে জায়গা করে নেওয়া স্কটল্যান্ড। কেননা গত মাসেই টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বিদায় করেছে আইসিসি। ওই সময় গুঞ্জন ছিল পাকিস্তানকেও হয়তো সরিয়ে দেওয়া হতে পারে।
৩ দিন আগে
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান খেলবে বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
৮ দিন আগে
দাবি না মানায় বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও কোনো ধরনের শাস্তি বা জরিমানা করছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উল্টো ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অন্য একটি বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশকে স্বাগতিক করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
৮ দিন আগে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানিয়েছে পাকিস্তান। তবে এই সিদ্ধান্তে পরিবর্তন আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৩ দিন আগে