বৈষম্যবিরোধী নেতাকে কুপিয়ে জখম, এনসিপি থেকে বহিষ্কার ২
হামলায় গুরুতর আহত মাসুম বিল্লাহকে বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলা ঘটনায় বুধবার রাতেই সদর মডেল থানায় একটি মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আকাশ মাতুব্বর।