স্ট্রিম প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ এবং ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থান ছাত্র-জনতা করেছে। সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শুনে, তাদের সঙ্গে নিয়ে আমরা ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করব।’
নাহিদ আরও বলেন, ‘৩০ কার্যদিবসের মধ্যে সরকারের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। ৩০ কার্যদিবস পেরিয়ে গেছে কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি এবং শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন। সরকার বলেছিল, সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে তারা এটি দেবে। কিন্তু সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।’
অন্যদিকে জুলাইজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করবে দলটি। পয়লা জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের ৬৪ জেলাতেই ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এনসিপি এই পদযাত্রার নাম দিয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রাটি শুরু হবে। এটি বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে।
নাহিদ ইসলাম বলেন, ‘১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিলেন, সেই দিনটিকে আমরা বৈষম্য-বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব। সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হবে।’
এ ছাড়া ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস পালন করা হবে বলেও জানান তিনি।
জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠন করেছে এনসিপি। এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য—দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় ১০ লাখের অধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই অভিনন্দন জানান।
২ ঘণ্টা আগে