বাসস

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে দুই পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন।
বৈঠকে তারা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। প্রতিবেশীসুলভ সুসম্পর্ক, অভিন্ন লক্ষ্য এবং গভীর সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়েও তারা আলোচনা করেন।
আলোচনায় উঠে আসে যে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তঃসীমান্ত জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন শিল্প প্রসারের বিশাল সম্ভাবনা এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।
উভয় দেশই তাদের জনগণের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং মহাপরিচালক ইশরাত জাহান উপস্থিত ছিলেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই হামলায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাসের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ে বাস না ছাড়ায় ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে লোকাল ও দূরপাল্লার সাধারণ বাসের ক্ষেত্রে এই বিলম্বের চিত্র সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার ৯ বন্ধুসহ ১৫ জন নিহত হয়েছেন। বাসের অতিরিক্ত ভাড়া বাঁচাতে তাঁরা ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো মান্দা উপজেলায় এখন শোকের মাতম চলছে।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত ব্যক্তি। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে