স্ট্রিম প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রায় অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বহনকারী গাড়িবহরে হামলার অভিযোগে পাওয়া গেছে। তার আগে তাঁদের একটি গাড়িকে পেছন থেকে আসা একটি বাস ধাক্কা দেয়।
আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদরে কর্মসূচি শেষে জেলার পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন সেতু এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা অভিযোগ করেন, টাঙ্গন সেতু এলাকায় হামলা পূর্বপরিকল্পিত। বাস চাপা দিয়ে দলের শীর্ষ নেতাদের হত্যা করাই ছিল এর উদ্দেশ্য। তবে হামলাকারী সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি। পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপরে হামলা করা হয়।
এনসিপির নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি জেলা মডেল মসজিদে জুমার নামাজ পড়ে নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে পীরগঞ্জের উদ্দেশে রওনা হন। তবে পথে শহরের টাঙ্গন সেতু অতিক্রম করার সময় একটি আন্তজেলা বাস প্রথমে তাঁদের একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির কেন্দ্রীয় নেতা-কর্মীরা নেমে এসে কৈফিয়ত চান। এ সময় তাঁদের ওপর হামলা করেন পাঁচ-ছয়জন অচেনা লোক। এতে গাড়িচালকসহ এনসিপির একজন কর্মী আহত হন।
ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র রায়হান অপু বলেন, ‘হামলাকারীরা মূলত নাহিদ ইসলাম, সারজিস আলমদের টার্গেট করেছিলেন। প্রথমে যেহেতু বাসচাপা দেওয়া হয়েছে, ধারণা করা যায়, তাঁদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। এর সঠিক তদন্ত দাবি করছি।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেছেন, ‘বাস চাপার বিষয়টি জানামাত্র ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এনসিপি থেকে অভিযোগ করছে, এটি হামলা। প্রাথমিকভাবে একজন হামলাকারীর ভিডিও ফুটেজ তারা দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ দিন আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে