স্ট্রিম প্রতিবেদক

বগুড়ায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ সংগঠনটির নেতারা।
আজ শনিবার সকাল ১০টায় শহরের পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যেদের সঙ্গে কথা বলেছেন নাহিদ ইসলাম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি আজ বগুড়ায় এসেছেন তাঁরা।
নাহিদ ইসলাম এ সময় বলেন, 'এক বছর পূর্তিতে মানুষের কাছে যাচ্ছি। শহীদদের যে স্বপ্ন ছিল, তা জানাচ্ছি। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক নয়। দল-মত নির্বিশেষে শহীদ পরিবারের সঙ্গে আত্মার সম্পর্ক। শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। যে কারণে ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে।'
নাহিদ ইসলাম আরও বলেন, 'এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন স্থানে আছেন। শহীদ পরিবারের সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিচার, সংস্কার, তারপর নির্বাচন। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের সংগ্রাম।'
উল্লেখ্য, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়েছে। শহরের কলোনি পলিটেকনিকের সামনে থেকে পদযাত্রা শেষে সাতমাথায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে পথসভা। এতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ দিন আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে