স্ট্রিম প্রতিবেদক

ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই (Marie MASDUPUY) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে মারি মাসদুপুইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মাদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌজন্য সাক্ষাৎ শেষে ফ্রান্সের রাষ্ট্রদূত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও বোম্ব ডাটা সেন্টার পরিদর্শন করেন। বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক ও সন্ত্রাসবিরোধী কাজে পারস্পরিক সহযোগিতা বিষয়ে একমত পোষণ করেন। সিটিটিসির সক্ষমতা ও প্রযুক্তিগত বিভিন্ন পদক্ষেপ ও ডগ স্কোয়াডের কার্যক্রমের প্রশংসা করেন।
এতে আরও বলা হয়, ফ্রান্সের রাষ্ট্রদূত সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিমের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে সিটিটিসির চলমান কার্যক্রম ও প্রযুক্তি নির্ভর পুলিশিং সংক্রান্তে পারস্পরিক সহায়তার বিষয়ে এ বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য ঢাকা ছাড়ছে মানুষ। আগেভাগে ছুটি শুরু হওয়ায় বাস টার্মিনালে এবার যাত্রী কম। তবে পরিবহন কর্মীদের বিরুদ্ধে গলা কাটা ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফুটপাতে বেচাবিক্রি আশঙ্কাজনক হারে কমেছে। ক্রেতা সংকট ও বৃষ্টির কারণে চরম হতাশায় দিন কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দীর্ঘ সময়ের মধ্যে এবারই সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
অস্থায়ী ১০ ও একটি স্থায়ী হাটের আটটিই পেয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। বাকি তিনটির ইজারা ব্যবসায়ীদের নামে থাকলেও, নেপথ্যে থেকে নিয়ন্ত্রণ করছেন স্থানীয় বিএনপি নেতারাই।
২ ঘণ্টা আগে
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। তবে অনলাইনে টিকিট সংগ্রহে ভোগান্তি, আসন সংকট এবং কালোবাজারির অভিযোগ তুলেছেন অনেক যাত্রী। যদিও কেউ কেউ নির্বিঘ্ন যাত্রার কথাও জানিয়েছেন।
২ ঘণ্টা আগে