স্ট্রিম প্রতিবেদক

সরকার পরিবর্তন হয়েছে, সরকার পতন হয়েছে কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। গতকাল শনিবার (১৯ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রাত ৯টায় বান্দরবানে অনুষ্ঠিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী যুগ যুগ ধরে বসবাস করছে। কিন্তু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর প্রণীত ৭২-এর সংবিধান তাদের যথাযথভাবে অন্তর্ভুক্ত করতে পারেনি। সর্বোচ্চ নাগরিক মর্যাদাও দিতে ব্যর্থ হয়েছে। সেই মুজিববাদী সংবিধান ছিল একটি ফ্যাসিস্ট কাঠামো, যা সমাজে বিভাজন তৈরি করেছে।’
তরুণ এই নেতা আরও বলেন, ‘মুজিববাদী আদর্শ মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, বাঙালি বনাম পাহাড়ি, এমনকি ধর্মীয় বিভাজনের মাধ্যমে সমাজকে বছরের পর বছর বিভক্ত করে রেখেছে। জুলাই গণ-অভ্যুত্থান কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি একটি নতুন রাষ্ট্রব্যবস্থা কায়েমের জন্য জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল।’
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা তাঁর বক্তব্যে বলেন, ‘বান্দরবানে পানি ও ভূমি সংক্রান্ত সমস্যা দীর্ঘ দিনের। কিন্তু এর সঠিক সমাধান মেলে না। এনসিপি এসব ইস্যুকে গুরুত্ব দিয়ে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়। এই রাষ্ট্র কখনোই আমাদের ছিল না। এটা চাঁদাবাজ, মাফিয়া ও সিন্ডিকেটের নিয়ন্ত্রিত রাষ্ট্র। আমরা সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি নতুন, জনগণের বাংলাদেশ গড়তে চাই।’
এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ৫০ বছরে বান্দরবানে রাজনৈতিক দলগুলো নিজেদের চাঁদাবাজি ও ক্ষমতার ভাগ-বাটোয়ারা নিয়েই ব্যস্ত ছিল। যখন জনগণের সমস্যা তোলা হয়েছে, তখন দলীয় ব্যানারে সুযোগ দিয়ে বান্দরবানের মানুষকে বঞ্চিত করা হয়েছে। আমরা সেই দলীয় চাঁদাবাজ ও ক্যাডার বাহিনীর বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই শক্তির মাধ্যমে আমরা ভবিষ্যতে তাদের হাতে লাল কার্ড তুলে দিতে প্রস্তুত।’
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বান্দরবানে জাতিসত্তাগুলোর চমৎকার সংমিশ্রণ থাকলেও, তা এখনো সাংবিধানিক স্বীকৃতি পায়নি। ৭২-এর সংবিধানের মাধ্যমে সবাইকে জোর করে ‘‘বাঙালি’’ বানানোর চেষ্টা হয়েছে। আমরা চাই, ভবিষ্যতের বাংলাদেশে সব জাতিসত্তা, ভাষা ও ধর্মের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক।’
এ সময় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক সামান্তা শারমিন, এসএম সুজা উদ্দিনসহ বান্দরবান জেলা ও উপজেলা এনসিপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে