স্ট্রিম প্রতিবেদক

‘ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার ঘোষণা জামায়াত আমিরের’ এমন শিরোনামের একটি খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এক পক্ষ বলছেন, জামায়াত আমিরের এই বক্তব্য নারীবিরোধী। আরেক পক্ষ বলছেন, আমিরের বক্তব্য সংবাদ মাধ্যমের ফটোকার্ডে সঠিকভাবে উদ্ধৃত হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে স্থানীয় সময় রাতে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে একটি নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এর আয়োজন করে কোয়ালিশন অব আমেরিকান এসোসিয়েশন (কোবা) নামের একটি সংগঠন। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বক্তব্যে নারীর কর্মঘণ্টা অংশে জামায়াত আমিরকে বলতে শোনা যায়, ‘আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, মায়েদেরকে বাড়তি আরেকটু সম্মান করব। আমার মা, তিনি তাঁর গর্ভে সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন, তাঁর বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন, এই সন্তানকে লালন-পোষণ করছেন, আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমারও আট ঘণ্টা, তাঁরও আট ঘণ্টা, এটা কি তাঁর ওপর অবিচার নয়? আমরা (ক্ষমতায়) গেলে ইনশাআল্লাহ, তাঁদের কর্মঘণ্টা ইনশাআল্লাহ কমিয়ে দেব।
এর পরে জামায়াত আমির বলেন, ‘তাঁর সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাঁকে সম্মান করার জন্য। এটাই হবে তাঁদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাআল্লাহ আমরা যদি আট ঘণ্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘণ্টা করি, তাহলে মায়েরা এতই সিনসিয়ার এতই কমিটেড যে, তাঁরা চিন্তা করবে যে সরকার বা দেশ আমাদের সম্মান দিয়েছে, আমাদের উচিৎ আট ঘণ্টার কাজ পাঁচ ঘণ্টায় সেরে দেওয়া।’
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষকে যখন সম্মান দেওয়া হয়, তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক, তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করে। আমরা আমাদের মায়েদেরকে মায়ের সম্মান দেব ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে