স্ট্রিম প্রতিবেদক

ফেডারেল রিপাবলিক অব জার্মান-এর অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন ও সংসদীয় মন্ত্রণালয়ের সেক্রেটারি জোহান সাথফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জার্মান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সাক্ষাৎকালে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জার্মান সরকারের দীর্ঘস্থায়িত্ব, জার্মান সরকার ও জনগণের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফর উপলক্ষে ঢাকাস্থ জার্মান দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটস ও মিস. ইভানা লটস-এর আমন্ত্রণে জার্মান দূতাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অংশগ্রহণ করেন।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৬ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৩৫ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে