স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শের-ই-বাংলা হলের ভগ্নদশা থেকে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও বিকল্প আবাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নবনির্বাচিত হল সংসদের সদস্যরা।
আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে স্মারকলিপি দেন তাঁরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, শের-ই-বাংলা ফজলুল হক হল বর্তমানে মারাত্মকভাবে বেহাল অবস্থায় রয়েছে। হলের বিভিন্ন অংশে নিয়মিতভাবে প্লাস্টার ও রড ভেঙে পড়ছে। দেয়াল ও ছাদের দুর্বল কাঠামো শিক্ষার্থীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। রাকসু নির্বাচনের সপ্তাহখানেক আগে এমন একটি দুর্ঘটনাও ঘটে, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।
এতে আরও বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে হলে অবস্থান করছে। অথচ, প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা রক্ষার্থে বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং দ্রুত অন্যত্র আবাসনের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তাঁরা বিশ্বাস করেন।
এ সময় কেন্দ্রীয় সংসদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির, হল সংসদের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. রানা হোসাইন, সাধারণ সম্পাদক (জিএস) মো. তানজীল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. ওমর ফারুকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে