খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার পর গত ২৭ সেপ্টেম্বর থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে জুম্ম ছাত্র-জনতার অবরোধ স্থগিত করা হলে সরকারি নির্দেশে দিনের বেলায় এ নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে সন্ধ্যা ৬টার পর থেকে রাত পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।
স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার পর গত ২৭ সেপ্টেম্বর থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে জুম্ম ছাত্র-জনতার অবরোধ স্থগিত করা হলে সরকারি নির্দেশে দিনের বেলায় এ নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে সন্ধ্যা ৬টার পর থেকে রাত পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, সাধারণ মানুষ এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। তবে রাতের বেলায় জনসমাগম ও চলাচলে সীমাবদ্ধতা থাকবে।
পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, রাত ১০টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে। কিছু বিষয়ে কড়াকড়ি থাকবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা চালু থাকবে।
এদিকে, সদর ও গুইমারার ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে। এসব মামলায় এক হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।
পুলিশ সুপার বলেন, জনজীবন স্বাভাবিক করতে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আটক করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বর্তমানে অনেকটাই স্বাভাবিকভাবে চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম করা যাচ্ছে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে