
রাজনৈতিক ও ক্ষমতার কাঠামোর পরিবর্তন না হলে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, একসময় স্বৈরশাসকে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে দলের জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হবে। যেই ক্ষমতায় যায়, সেই হাসিনা হতে চায়। তাই শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্র পরিচালনার কাঠামোগত পরিবর্তন করতে হবে।’
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার সুযোগ পাবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।
সমাবেশে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ।’
হানজালা বলেন, ‘আমি একজন সংসদ সদস্য হিসেবে একটি কথাই বলতে চাই আগামীর বাংলাদেশে কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন দেখতে চাই না। যদি কোনো আইন পাস করা হয়, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যে ওয়াদা করে এমপি হয়েছি, সেই ওয়াদা আমরা পূরণ করে ছাড়ব, ইনশাআল্লাহ।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমেদ ওসমানী, দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূর হোসাইন নূরানীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)

-d302fb-256x144.webp)


