
চট্টগ্রাম নগরের খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশি নাগরিক আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে অভিযানে থাকা পুলিশের এক কর্মকর্তা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও থানা-পুলিশের যৌথ এ অভিযান চালানো হয়। এসময় ল্যাপটপ ও মোবাইল মিলিয়ে প্রায় ৭০টি ডিভাইস জব্দ করা হয়।
সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, ভবনটিতে বিদেশি নাগরিকদের সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। তারা কী উদ্দেশ্যে ওই ভবনে অবস্থান করছিলেন এবং সেখানে কী ধরনের কার্যক্রম পরিচালনা করছিলেন, তা যাচাই করা হচ্ছে।
আটক ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ কাগজপত্র নিয়ে বাংলাদেশে অবস্থান করছিলেন কি না, তাদের ভিসার ধরন কী এবং তারা কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত— এসব বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
অভিযানসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, আটতলা ওই ভবনে বিদেশি নাগরিকদের আনাগোনা ছিল। সেখানে বড় অঙ্কের অর্থ লেনদেনের পাশাপাশি ক্যাসিনোর পরিচালনার তথ্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)

-d302fb-256x144.webp)


